যে ব্যক্তি প্রতিদিন
ভাগবত মহাপুরাণ পাঠ করেন সে নিত্য সব পুরান পাঠের ফল লাভ করে এবং সে প্রত্যহ অশ্বমেধ
যজ্ঞের ন্যায় ফল ভোগ করে , যে ব্যক্তি রোজ ভাগবত এর সেবা করেন সে অচিরেই পরম পদ প্রাপ্ত
হন , ভগবান স্বয়ং বলেছেন যে - " যে স্থানে ভাগবত পাঠ করা হয় সেই স্থানে আমি বিরাজ
করি " | অতয়েব সর্ব হিন্দু মাত্রই ভাগবত পথ বা শ্রবণ করা উচিত |
বর্তমানে আমরা
দৈনন্দিন কাজে খুব ব্যাস্ত হওয়ায় অনেক ক্ষত্রেই ভাগবত পাঠের জন্য সময় করে উঠতে পারি
না এমন অবস্থায় নিচে দেওয়া এই এক শ্লোকী ভাগবত
সকলেরই নিত্য স্মরণ বা পাঠ করা উচিত | উক্ত এক শ্লোকী ভাগবত পাঠেও সম্পূর্ণ ভাগবত পাঠের
ফল প্রাপ্ত হয় |
আদৌ দেবকিদেবিগর্ভজননং গোপীগৃহে বর্ধনম্ মায়াপূতনজীবিতাপহরণং গোবর্ধনোদ্ধারণম্ ।
কংসচ্ছেদনকৌরবাদিহননং কুংতীসুতাং পালনম্ এতদ্ভাগবতং পুরাণকথিতং শ্রীকৃষ্ণলীলামৃতম্ ।
