বুধবার এই ৫টি_তান্ত্রিক_প্রয়োগ আপনাকে সৌভাগ্যের অধিকারী করতে পারে।

 



।। ওঁ গং গণপতয়ে নমঃ।।

বুধবার এই ৫টি_তান্ত্রিক_প্রয়োগ আপনাকে সৌভাগ্যের অধিকারী করতে পারে।

. বুধবার বিশেষভাবে ভগবান গণেশ-এর আরাধনা করবার দিন। এই দিন #গণপতি_অথর্বশীর্ষ পাঠ করলে বিশেষ লাভ পাওয়া যায়।

. বুধবার গণেশ মন্দির গিয়ে, শ্রীগণেশ-কে #_দূর্বা অর্পণ করুন।

. এইদিন সম্ভব হলে, কোনো #কিন্নর বা #হিজড়া-কে কিছু অর্থদান করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ হিসাবে #১টাকা চেয়ে নিন। সেই টাকা পূজার ঘরে রেখে ধূপ-দীপ দিয়ে আরতি করবেন। তারপর সেই টাকাটি একটি সবুজ কাপড়ে মুড়ে, আপনার টাকাপয়সা রাখার জায়গায় রেখে দিন। এই পদ্ধতিতে আপনার ধনবৃদ্ধির পথ আরও প্রশস্ত হবে।

. বুধবার আপনি #৭টি কড়ি নিন। কড়ি অনায়াসে বাজারে #দশকর্মার দোকানে পাওয়া যায়। এরপর একমুঠো সবুজ আস্ত মুগের ডাল নিন। সেই ৭টি কড়ি এবং একমুঠো সবুজ আস্ত মুগের ডাল একসঙ্গে একটি সবুজ কাপড়ে বেঁধে, কোনো মন্দিরের সিঁড়িতে রেখে আসুন। তবে এব্যাপারে কেউ যেন জানতে না পারে।

. বুধবার #আড়াইশো (২৫০) গ্রাম মুগের ডাল সেদ্ধ করে, তার সঙ্গে #ঘি এবং #চিনি মিশিয়ে #গোরুকে খাওয়ালে, যে কোনো ধরণের ঋণ অতিশীঘ্র শোধ হওয়ার সম্ভাবনা থাকে

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম