জয় রাধাকৃষ্ণ
★☞#প্রশ্নঃকেন_কৃষ্ণভক্তির_অনুশীলনের_এখনই_উপযুক্ত_সময়?
★☞উত্তরঃ- কাঁচাবাঁশ বাকানো যায়, কিন্তু পাকা বাঁশ বাকাতে গেলে ভেঙ্গে যায়। আমরা যদি অল্প বয়স থেকে, ভক্তির অনুশীলন না করি, তাহলে আমরা হঠাৎ করে কিছু করতে পারবো না। যথাসময়ে এসএসসি পাশ করতে হলে, যেমন পাঁচ বছর বয়স থেকে পড়ালেখা শুরু করতে হয়। ঠিক তেমনই ভক্তি জীবনে, কেউ যদি উন্নতি করতে চায়, পাঁচ বছর বয়স থেকে ভক্তি জীবনের অনুশীলন খুবই দরকার। কেননা হঠাৎ করে কোনো কিছু করা যায় না। আর তাছাড়া আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে, আমরা খারাপ কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ি, যা শাস্ত্র বিরুদ্ধ। যেখান থেকে আমাদের মনকে তুলে আনা অনেক অনেক কষ্টকর হয়ে পড়ে। সুতরাং, আসুন বহু সময় আমাদের জীবনে কৃষ্ণচিন্তাহীনভাবে অস্তমিত হয়েছে। এখনই আপনি কৃষ্ণভাবনার অনুশীলন করে, সময়ের প্রকৃষ্ট সৎব্যবহার করুন, তাহলে আপনার জীবন সুখময় ও সুন্দর হবে (সুখসৈকান্তিকস্য
চ। গীতা ১৪/২৭)। হরে কৃষ্ণ।
**পঞ্চতত্ব মন্ত্রের
“জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ !!”
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখী হউন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে.
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে.

