হে সর্ব শক্তিমান পৃথিবীর পালন কর্তা ; তুমি করেছ অপরিবর্তনীয় নিয়ম যা সর্বক্ষণ সামান্যতম পরিবর্তন না হয়ে অপরিবর্তীত থাকবে । আমি যেন তোমার কাছে প্রেরনা অন্বেষণ করি যাতে আমার জীবনের আদর্শের প্রতি আকাতরভাবে দৃঢ় থাকতে পারি ।এইরূপে আমরা সংকল্প করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য, অভিপ্রায় এবং প্রচেষ্টা দিয়ে প্রতিটি মুহুর্তে আমাদের জীবন থেকে সব মত-পথের মিথ্যাকে সরিয়ে আমরা অবিচল ভাবে সত্যের সন্ধান করব । আমরা যেন আমাদের মহান সিদ্ধান্তে সফল হতে পারি ।হে জ্ঞান অধিপতি , তুমি প্রকাশমান , সত্ত্বগুণের দ্বারা আমাকে উদ্ভাসিত করে আমার মনের সাথে মিলিত হও ।
হে জ্ঞানরূপ ঐশ্বর্য্যের অধিপতি , আমার অন্তরে অবস্থান করে আমাকে মেধা সমৃদ্ধি প্রদানে আনন্দিত কর । হে বেদরূপ বাক্যের পালক , ধনুতে গুন যোজনা করলে যেমন তার অগ্রভাগ দুটি শরক্ষেপণকারীর দিকে আকৃষ্ট হয় , সেরূপ তোমার উপাসক আমাকে ঐহিক ও পারত্রিক ফলসাধক মেধা ও জ্ঞানের দিকে আকর্সন কর , হে আমার প্রভু , আমার বেদরূপ বানীকে সংযত কর , তোমার অনুগ্রহে শাস্ত্রজ্ঞান যেন আমাতে স্থিত হয় ।
হে দেব তুমি জ্ঞানাধিপালক ও ভক্তের প্রার্থনা পুরক , অর্চনার দ্বারা আহুত হয়ে তুমি বেদ জ্ঞানের জন্য আমাদের মেধাশক্তি দাও , যাতে আমরা বেদাদি শাস্ত্রের সাথে যুক্ত হতে পারি এবং সে জ্ঞান থেকে যেন বিচ্যুত না হই ।
